কুক কাম হেল্পারদের নিয়ে আমবাসায় বিশেষ কর্মশালা

Sep 10, 2026

কুক কাম হেল্পারদের নিয়ে আমবাসায় বিশেষ কর্মশালা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ     পিএম পোষণ প্রকল্পের আওতায় ফোর্টিফায়েড চালের স্বাস্থ্যবিধি, সংরক্ষণ ও রান্নার পদ্ধতি এবং বিদ্যালয়ে শিশুদের নিরাপদে খাদ্য পরিবেশন নিয়ে একদিনের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয় আমবাসা টাউন হলে।অনুষ্ঠানের উদ্বোধন করেন আমবাসা পুর পরিষদের চেয়ারপার্সন শ্রীমতি প্রতিমা মালাকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলাই জেলা শিক্ষা আধিকারিক শ্রী মধুসূদন দেববর্মা। এছাড়াও গঙ্গানগর এডিসি, এডিসির বিদ্যালয় পরিদর্শক ও উপ-বিদ্যালয় পরিদর্শক     সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন আমবাসা বিদ্যালয় পরিদর্শক শ্রী ধীরেন্দ্র দেববর্মা।প্রশিক্ষণ কর্মসূচিতে ছয় শতাধিক রাঁধুনি ও সহায়ক রাঁধুনি অংশগ্রহণ করেন। বিদ্যালয়ে পিএম পোষণ  এর খাবার প্রস্তুত ও পরিবেশনকালে কীভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, শিশুদের নিরাপদে খাদ্য পরিবেশন, রান্নার পূর্বে ও পরে পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষণ এবং ফোর্টিফায়েড চাল সঠিকভাবে ব্যবহারের বিভিন্ন নিয়ম সম্পর্কে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়। শিক্ষা দপ্তরের নির্ধারিত বিধিমালা অনুসারে প্রশিক্ষিত প্রশিক্ষকদের মাধ্যমে এই প্রশিক্ষণ প্রদান করা হয়।অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল বিদ্যালয়ের শিশুদের জন্য পরিষ্কার, পুষ্টিকর ও নিরাপদ মধ্যাহ্নভোজ নিশ্চিত করা এবং পিএম পোষণ প্রকল্পের খাদ্য ব্যবস্থাপনাকে আরও সুষ্ঠু ও কার্যকর করে তোলা।