নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ গোমতী জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি ও এিপুরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যেগে বৃহস্পতিবার উদয়পুর গকুলপুর পঞ্চায়েত রাজ ট্রেনিং সেন্টারে এক দিনের সাপে কামড়ানোর উপর অনুষ্ঠিত হয় এক কর্মশালা। কর্মশালায় আশা কর্মী,টি আর এল এমের দিদিরা, এমপিএস, এমপি ডব্লিউ কর্মীরা ছিলেন উপস্থিত। ডাঃ সৌমিক চক্রবর্তী, ডাঃ উদয় শঙ্কর সরকার, ডাঃ দীপতনু দেবনাথ আলোচনা করেন। তারা বলেন,সাপে কামড় দিলে রোগীকে সাহস দিতে হবে। সাপে কাটা অঙ্গকে দড়ি বা কাপড় দিয়ে যেন না বাঁধা হয়।সাপে কামড়ানোর পর রোগীকে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে কিন্তু ঘরে রেখে অযথা সময় নষ্ট না করার জন্য বলা হয় কর্মশালায়। গোমতী জেলার সব হাসপাতালে সাপে কামড়ানোর পর এন্টি ভেনাম ইনজেকশন রয়েছে। সাপের কামড় নিশ্চিত মৃত্যু হয়।ওঝা বা ঝাড়ফুঁক করে সময় নষ্ট না করার উপর গুরুত্ব আরোপ করা হয় আলোচনা সভায়।