কলেজে এসএফআই কর্মীদের উপর হামলার প্রতিবাদে আইজি-র কাছে ডেপুটেশন

Sep 10, 2026

কলেজে এসএফআই কর্মীদের উপর হামলার প্রতিবাদে আইজি-র কাছে ডেপুটেশন

 

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ    কলেজ ক্যাম্পাসে এসএফআই কর্মীদের উপর হামলার প্রতিবাদ এবং হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার আইজি (আইনশৃঙ্খলা)-র কাছে ডেপুটেশন প্রদান করল এসএফআই-এর একটি প্রতিনিধি দল।এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এসএফআই-এর রাজ্য সম্পাদক অভিযোগ করেন, গত দু’সপ্তাহ ধরে রাজ্যের বিভিন্ন স্কুল-কলেজ ক্যাম্পাসে এসএফআই কর্মী ও নেতৃত্বের উপর ধারাবাহিকভাবে হামলা চলছে। তাঁর অভিযোগ, রামঠাকুর কলেজ, এমবিবি কলেজ, কৈলাশহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়, চরিলাম, বিলোনিয়া, ভারতচন্দ্রনগরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজেপি ও তাদের অনুগামী ছাত্র সংগঠনের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।তিনি আরও অভিযোগ করেন, ঘটনাগুলিতে একাধিক এসএফআই কর্মী আহত হলেও থানায় মামলা হওয়ার পরও এখনও পর্যন্ত অভিযুক্তদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। এমনকি জিজ্ঞাসাবাদের জন্যও কাউকে ডেকে পাঠানো হয়নি বলে দাবি করেন তিনি।এই পরিস্থিতিতে অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার এবং শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আইজি (আইনশৃঙ্খলা)-র কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে বলে জানান এসএফআই রাজ্য সম্পাদক।