নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তার জনপ্রিয়তা শুধু সাউথ ইন্ডিয়াতেই নয় বরং পুরো ভারতবর্ষ ছাড়িয়ে প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে। বর্তমানে এই ইন্ডিয়ান তারকা তার অনাগত সন্তানের আগমনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। চলতি বছরের জুন মাসে তিনি তার প্রেগনেন্সির বিষয়টি নিশ্চিত করেছেন। শোনা যাচ্ছে, ডিসেম্বরেই স্বামী রাজ নিদিমোরুর সঙ্গে অনাগত সন্তানকে স্বাগত জানাতে যাচ্ছেন।সামান্থা রুথ প্রভু দ্য হলিউড রিপোর্টারকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেছেন, মা ইন্তি বাঙ্গারাম সিনেমার থাসাদিয়া গানের শুটিংয়ের সময় তিনি তার গর্ভাবস্থার কথা জানতে পারেন। মা ইন্তি বাঙ্গারাম সিনেমার সাফল্য উদযাপন অনুষ্ঠানে অভিনেত্রী জানান যে, তিনি মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন। তবে ভক্তদের কথা দিয়েছেন আরও হিট সিনেমা নিয়ে তিনি ফিরে আসবেন।সন্তান নেওয়ার বিষয়ে কথা বলতে গিয়ে সামান্থা রুথ প্রভু বলেন, রাজ এবং আমি দুজনেই মানসিকভাবে প্রস্তুত ছিলাম। আমরা মেনে নিয়েছিলাম হয়তো আমাদের সন্তান হবে না, আবার হয়তো হবে। দুটোর কোনোটিতেই আমার কোনো আপত্তি ছিল না। আমরা দুজনেই আমাদের জায়গা থেকে স্বাভাবিক ছিলাম। তাই এই গর্ভাবস্থাটা আমাদের জন্য এক অপ্রত্যাশিত চমক।সামান্থা আরো বলেন, কোনো দম্পতি যখন সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন, তখন সবাই তাদের বলেন সন্তান আসার ফলে জীবনের সবকিছু বদলে যেতে পারে। আর আমার মনে হয় আমি তার জন্য প্রস্তুত।