আমবাসায় আয়ুষ্মান ভারত–প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা -এর আওতায় বিশেষ প্রশিক্ষণ কর্মশালা

Sep 11, 2026

আমবাসায় আয়ুষ্মান ভারত–প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা -এর আওতায় বিশেষ প্রশিক্ষণ কর্মশালা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ আমবাসা পিআরটিআই কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় আয়ুষ্মান ভারত–প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা -এর আওতায় বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। এই কর্মশালায় আইটি পোর্টাল ব্যবহারের পাশাপাশি ক্লেম অ্যাডজুডিকেশন ও পি এম - রাহাত সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।আয়ুষ্মান ভারত–প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার পরিষেবা আরও কার্যকর ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড. অ্যাপোলো কলই, ধলাই জেলা হাসপাতালের মেডিকেল সুপার ড. বিধান ভৌমিক, আয়ুষ্মান ভারত প্রকল্পের ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর সুকান্ত ঘোষ,  প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা আইটি কাম ডাটা ম্যানেজার বিজন দত্ত, আয়ুষ্মান ভারত প্রকল্পের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ম্যানেজার এবং ইনচার্জ অভিজিৎ দাস সহ অন্যান্য। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন উপস্থিত অতিথিগণ।ডিস্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিট  (AB-PMJAY & CMJAY), আমবাসা ধলাই ত্রিপুরার উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় সংশ্লিষ্ট কর্মীদের আইটি পোর্টাল পরিচালনা, বিভিন্ন ক্লেমের প্রক্রিয়াকরণ ও যাচাই, ক্লেম অ্যাডজুডিকেশন এবং পি এম- রাহাত  সংক্রান্ত কার্যপ্রণালী সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হবে।প্রশিক্ষণের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়ানোর পাশাপাশি প্রকল্পের আওতায় উপভোক্তাদের পরিষেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হবে।আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা আরও সহজলভ্য করে তোলাই এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচির অন্যতম লক্ষ্য। প্রশিক্ষণের ফলে সংশ্লিষ্ট কর্মীরা প্রকল্পের নিয়ম-কানুন এবং অনলাইন ব্যবস্থাপনা সম্পর্কে আরও দক্ষ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্য প্রকল্পের কাজ আরও দ্রুত, স্বচ্ছ ও দক্ষতার সঙ্গে পরিচালিত হবে—এমনটাই আশা সংশ্লিষ্ট মহলের।

বিভাগ