রাজ্য মুখ্য নির্বাচন কমিশনার কে অপসারণের দাবি তুলল প্রদেশ কংগ্রেস

Sep 11, 2026

রাজ্য মুখ্য নির্বাচন কমিশনার কে অপসারণের দাবি তুলল প্রদেশ কংগ্রেস

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বিভিন্ন অভিযোগ থাকায় রাজ্য নির্বাচন কমিশনারের পদ থেকে প্রদীপ কুমার চক্রবর্তীকে অপসারণের দাবি তুলল প্রদেশ কংগ্রেস। শুক্রবার কংগ্রেস ভবনে আহুত সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেসের পক্ষে এই দাবি তোলেন দলের প্রবক্তা প্রবীর চক্রবর্তী। তিনি বলেন ,রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি রয়েছে। বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। বিভিন্ন অপরাধের অভিযোগে অভিযুক্ত কে নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে । তিনি বলেন, এতে নির্বাচন নিরপেক্ষভাবে পরিচালিত হওয়ার কোন সুযোগ নেই বলে মনে করে কংগ্রেস। তাই অবিলম্বে তাকে নির্বাচন কমিশনারের দায়িত্ব থেকে অপসারিত করার দাবি জানান তিনি। সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস প্রবক্তা প্রবীর চক্রবর্তী আরো জানান ,পুলিশ প্রশাসনের একটি শাখাতেও আরো একজন আধিকারিক রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি হলেন অনিন্দ্য ভট্টাচার্য। অনিন্দ্য ভট্টাচার্যকেও সংশ্লিষ্ট দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান তিনি। সাংবাদিক সম্মেলনে প্রবীর চক্রবর্তী বলেন, রাজ্য নির্বাচন কমিশনার প্রদীপ চক্রবর্তীর বিরুদ্ধে আয়ের সাথে সংগতিহীন সম্পত্তির অভিযোগ রয়েছে। প্রদেশ কংগ্রেস মুখপাত্র আরো জানান, অভিযুক্ত দুইজন আধিকারিককে এত সহজেই অপসারণ করা হবে না ।এর বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন সংঘটিত করার আহ্বান জানান তিনি।

বিভাগ