ভারত সব ধরণের সন্ত্রাসবাদের বিরোধিতা করে যাবে; ৯/১১ জঙ্গি হামলায় নিহতদের স্মরণ প্রধানমন্ত্রী মোদীর

Sep 12, 2026

ভারত সব ধরণের সন্ত্রাসবাদের বিরোধিতা করে যাবে; ৯/১১ জঙ্গি হামলায় নিহতদের স্মরণ প্রধানমন্ত্রী মোদীর

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ ৯/১১ জঙ্গি হামলার ২৫-তম বার্ষিকীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন| সেইসঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অটল অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ অগণিত মানুষের জীবন কেড়ে নিয়েছে এবং এর হুমকি ক্রমাগত পরিবর্তিত হচ্ছে, কিন্তু সব ধরণের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সংকল্প অটল রয়েছে।২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ভয়াবহ জঙ্গি হামলায় যে পরিবারগুলির জীবন চিরতরে বদলে গিয়েছিল, তাদের প্রতি সংহতি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| শুক্রবার সমাজ মাধ্যম এক্স-এ একটি পোস্টে প্রধানমন্ত্রী বলেন, ভারত কয়েক দশক ধরে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের শিকার হয়েছে| এই কারণেই ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে রয়েছে। তিনি বলেন, সন্ত্রাসবাদের হুমকি ক্রমাগত নতুন রূপ ধারণ করলেও ভারত সব ধরণের সন্ত্রাসবাদের বিরোধিতা করে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে তাঁর ২০১৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় ৯/১১ স্মৃতিসৌধ পরিদর্শনের ছবিও শেয়ার করেন।