বড় আকারে নেশামুক্তি অভিযান, কোনও দোষীকে ছাড় নয়: মুখ্যমন্ত্রী মোহন যাদব

Sep 12, 2026

বড় আকারে নেশামুক্তি অভিযান, কোনও দোষীকে ছাড় নয়: মুখ্যমন্ত্রী মোহন যাদব

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব বলেছেন, সাগর জেলায় ঘটে যাওয়া দুঃখজনক ঘটনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকার প্রশাসনকে কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছে। জেলা প্রশাসনের তরফে বেআইনি মদ ব্যবসায় যুক্ত অভিযুক্তদের বিরুদ্ধে দখলমুক্ত করার পদক্ষেপ-সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এই পদক্ষেপে কোনও ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না।শুক্রবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রী ড. যাদব এ কথা বলেন। তিনি জানান, পুলিশ দল বেআইনি মদ ব্যবসার সঙ্গে যুক্ত মূল অভিযুক্তকে ‘শর্ট এনকাউন্টার’-এর পর গ্রেফতার করেছে। মধ্যপ্রদেশ পুলিশ তাদের দক্ষতার প্রমাণ দিয়েছে। কোনও দোষীকে ছাড় দেওয়া হবে না। নেশার প্রবণতা কমাতে রাজ্যে বড় আকারে নেশামুক্তি অভিযান চালানো হবে।