নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর শিকাগোতে ঐতিহাসিক বক্তব্য রেখেছিলেন যুব নায়ক স্বামী বিবেকানন্দ। স্বামীজীর শিকাগো ভাষণের বর্ষ পূর্তি উপলক্ষে রামকৃষ্ণ মিশনের ধলেশ্বর শাখার উদ্যোগে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় ।এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা ।এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, মিশনের অধ্যক্ষ সহ অন্যান্যরা ।এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষার বিকাশ ,দক্ষতা উন্নয়ন এবং জনমনে আধ্যাত্মিক চেতনা জাগরিত করার ক্ষেত্রে রামকৃষ্ণ মিশনের ভূমিকার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান ,রাজ্য সরকার রামকৃষ্ণ মিশনের সাথে মৌ চুক্তি স্বাক্ষরিত করেছে । এই চুক্তির ফলে ধলেশ্বরে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে বিদেশি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। তিনি জানান,করোণা মহামারী এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় রামকৃষ্ণ মিশনের সেবামূলক ভূমিকা আমরা সকলেই জানি। মুখ্যমন্ত্রী বলেন, অঙ্গ প্রতিস্থাপন কেন্দ্র গড়ে তোলার চেষ্টা করছে রাজ্য সরকার। ইতিমধ্যেই কিডনি প্রতিস্থাপন চলছে। অল্প কিছুদিনের মধ্যেই রাজ্যে হার্ট প্রতিস্থাপন হবে। মুখ্যমন্ত্রী বলেন, এখন পয়সার বিনিময়ে কিডনি দান হয়ে থাকে ।একটা সময়ে পয়সার বিনিময়ে রক্তদান করা হতো। আগামী দিনে কিডনি ,হার্ট, চক্ষু প্রবৃত্তি অঙ্গদানেও মানুষ নিঃস্বার্থভাবে এগিয়ে আসবেন বলে আশা ব্যক্ত করেন তিনি। রামকৃষ্ণ মিশন আয়োজিত রক্তদান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, রক্তদানে সারাদেশের মধ্যে এক নবজাগরণ সৃষ্টি করেছে ত্রিপুরা ।গোটা দেশ এই সম্পর্কে জানে ।এর প্রধান হোতা রাজ্যের তরুণ প্রজন্ম ।তাদের মধ্যে কিছু একটা করার স্বপ্ন ও মানসিকতা রয়েছে। তরুণ প্রজন্মের এই শক্তি এবং উদ্দমকে সামাজিকভাবে কাজে লাগাতে পারলে সমাজ আরো বেশি সুন্দর হবে বলে মনে করেন মুখ্যমন্ত্রী। এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদাতাদের সাথেও পরিচিত হন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অন্যান্য অতিথিরা। তাদের স্বাস্থ্য এবং কে কতবার রক্তদান করেছেন সে সম্পর্কে খোঁজখবর নেন তিনি।