জিবি হাসপাতালের আবর্জনার স্তুপে হুইলচেয়ার

Sep 12, 2026

জিবি হাসপাতালের আবর্জনার স্তুপে হুইলচেয়ার

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ জিবি হাসপাতালে হুইল চেয়ার নেই। হুইল চেয়ারের অভাবে অসহায় রোগীদের টুলের উপর ভর করে চলাফেরা করতে হচ্ছে। সম্প্রতি সংশ্লিষ্ট বিষয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল এই সংবাদ মাধ্যমে। আর শনিবারই দেখা গেল, জিবি হাসপাতালের এক কোনায় হাসপাতালেরই বিভিন্ন সামগ্রীর স্তুপ। আর সেই আবর্জনায় পড়ে রয়েছে একাধিক হুইল চেয়ার। যেগুলো খানিক মেরামত করলেই ব্যবহার করতে পারতেন রোগীরা। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের দেখভালের অভাবে সরকারি এই সম্পত্তি আবর্জনার স্তুপে পড়ে রয়েছে। খেয়াল করার প্রয়োজনীয়তা অনুভব করেননি জিবি হাসপাতালের মেডিকেল সুপার ডাক্তার বিধান গোস্বামী বা আরএমও ডাক্তার বিকাশ দেববর্মা। বিষয়টি নিয়ে জিবি হাসপাতালে আসা রোগীর পরিজনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্থানীয় জনসাধারণের মধ্যে জিবি হাসপাতাল সম্পর্কে কানাকানি ফিসফিস ও গুঞ্জন, হাসপাতালের কিছু কর্মী রয়েছেন ,তারা ভালো সামগ্রীগুলিও নষ্ট বলে প্রচার চালিয়ে অন্যত্র বিক্রি করে দিচ্ছেন। জিবি হাসপাতালের ঘুণ ধরা এই ব্যবস্থা দীর্ঘদিন ধরেই চলে আসছে বলে সংবাদ।