সিএনজি স্টেশনের জেনারেটর মেশিন বিকল, অভিযোগ  অটোচালকদের

Sep 12, 2026

সিএনজি স্টেশনের জেনারেটর মেশিন বিকল, অভিযোগ অটোচালকদের

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  খোয়াইয়ের একমাত্র সিএনজি স্টেশন। আর এই স্টেশনের উপরই নির্ভরশীল শহর ও আশপাশের এলাকার কয়েকশো অটোচালক।কিন্তু শনিবার সকাল থেকেই দেখা দেয় চরম বিশৃঙ্খলা।ভোর প্রায় চারটা থেকে গ্যাস নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েন অটোচালকরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে পৌঁছে যায় প্রায় ছয় শতাধিক অটোতে।অটোচালকদের অভিযোগ, সিএনজি স্টেশনের জেনারেটর মেশিন বিকল হয়ে যাওয়ায় দুপুর দুটো পর্যন্ত একটি গাড়িও গ্যাস নিতে পারেনি। ফলে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে চালকদের। অটোচালকদের দৈনিক আয়ের উপর নির্ভর করেই চলে তাঁদের সংসার। দিনের অর্ধেক সময় যদি গ্যাসের জন্য লাইনে দাঁড়িয়ে কাটে, তাহলে পরিবারের মুখে খাবার তুলে দেবেন কীভাবে?অটো শ্রমিকদের আরও অভিযোগ,আজকের এই সমস্যা নতুন নয়। গত চার-পাঁচ মাস ধরেই বিভিন্ন সময়ে সিএনজি পরিষেবা নিয়ে একই ধরনের সমস্যার মুখে পড়তে হচ্ছে তাঁদের। বারবার সমস্যার কথা জানিয়েও স্থায়ী সমাধান হচ্ছে না বলে অভিযোগ তাঁদের।