আমবাসায় নতুন উদ্যোগ হিসেবে পথচলা শুরু করল ‘KSTORE’

Sep 14, 2026

আমবাসায় নতুন উদ্যোগ হিসেবে পথচলা শুরু করল ‘KSTORE’

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   আমবাসায় নতুন উদ্যোগ হিসেবে পথচলা শুরু করল ‘KSTORE’। সোমবার আমবাসার ভাওয়ালিয়া বস্তি এলাকায় Anthony’s Q-Commerce, ‘Kolam’-এর একটি ইউনিট হিসেবে এই নতুন স্টোরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের মধ্য দিয়ে আমবাসা ও পার্শ্ববর্তী এলাকার মানুষের কাছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সহজে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নতুন পরিষেবার সূচনা হলো।    অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আমবাসা বিএসি চেয়ারম্যান পরিমল দেববর্মা, কোলাম-এর সিইও শান্তা প্রসাদ গুলদার, ব্রাঞ্চ চেয়ারম্যান অনুপ দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে KSTORE-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।