কুলাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয় প্রাইজ মানি সোনালি ট্রফি নকআউট ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর গ্র্যান্ড ফাইনাল

Sep 14, 2026

কুলাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয় প্রাইজ মানি সোনালি ট্রফি নকআউট ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর গ্র্যান্ড ফাইনাল

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ সোমবার কুলাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয় প্রাইজ মানি সোনালি ট্রফি নকআউট ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর গ্র্যান্ড ফাইনাল। চূড়ান্ত খেলায় মুখোমুখি হয় অটো শ্রমিক সংঘ বনাম টিম দক্ষিত। ফাইনাল ম্যাচে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের বনমন্ত্রী অনিমেষ দেব্বর্মা। অনুষ্ঠানে অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা, আমবাসা বিএসি চেয়ারম্যান পরিমল দেববর্মা, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের যুগ্ম অধিকর্তা শ্রী পাইমং মগ সহ অন্যান্য। সোনালি ট্রফি নকআউট ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই একাধিক দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। ধারাবাহিক ম্যাচের পর আজকের ফাইনালকে ঘিরে দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, খেলাধুলার প্রতি যুবসমাজকে আরও উৎসাহিত করা এবং স্থানীয় প্রতিভাবান ফুটবলারদের সামনে এগিয়ে নিয়ে আসার লক্ষ্যেই এই ধরনের প্রতিযোগিতার আয়োজন।উল্লেখ্য চূড়ান্ত খেলায় যে দল জয়ী হবে তাদেরকে নগদ এক লক্ষ ত্রিশ হাজার টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে সাথে সুদৃশ্য ট্রফি এবং রানার্সআপ দলকে ৭০ হাজার নগদ অর্থসহ সুদৃশ্য ট্রফি প্রদান করা হবে।ফাইনাল ম্যাচ দেখতে বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের সমাগম ঘটে কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর মাঠে। সব মিলিয়ে আজ কুলাই স্কুল মাঠে সোনালি ট্রফি - ২০২৬ - এর গ্র্যান্ড ফাইনালকে ঘিরে তৈরি হয়েছে উৎসবের আবহ।