নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ আগরতলা পৌরনিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষে সোমবার ভূমি পূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের বিপরীতে পৌরনিগমের নিজস্ব জায়গায় অত্যাধুনিক পরিকাঠাময় নির্মাণ করা হবে এই ওয়ার্ড অফিস ।এ দিনের ভূমি পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ৩৪ নম্বর ওয়ার্ড এলাকার কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী, কর্পোরেটর নীতু গুহ দে সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে মেয়র জানান, আগরতলা পৌর নিগমের একাধিক পৌর ওয়ার্ডের অফিসগুলি জীর্ণ অবস্থায় ছিল। পৌরনিগম বিজেপির পরিচালনায় আসার পর এখন পর্যন্ত ১৪ টি নতুন ওয়ার্ড অফিস নির্মাণ করা হয়েছে ।আরও ১৩ টি ওয়ার্ড অফিস উদ্বোধনের অপেক্ষায় রয়েছে ।মেয়র জানান, ৩৪ নম্বর ওয়ার্ড অফিসের নির্মাণ কাজ আগামী পাঁচ মাসের মধ্যে সম্পন্ন হয়ে যাবে বলে আশা প্রকাশ করছেন তিনি। মেয়র আরো জানান নাগরিকদের সুবিধার্থেই আগরতলা পৌর নিগম এই উদ্যোগ গ্রহণ করেছে। উল্লেখ্য ৩৪ নম্বর ওয়ার্ড অফিসের নতুন ভবন নির্মাণ হলে সেখানে আধুনিক পরিকাঠামো এবং নাগরিক পরিষেবা প্রদানের উপযুক্ত ব্যবস্থা থাকবে ।এর ফলে সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষকে পৌর নিগমের বিভিন্ন পরিষেবা পেতে আরো বেশি সুবিধা হবে।