এক বাইক চোর গ্রেপ্তার উদ্ধার একটি বাইক ও স্কুটি

Sep 16, 2026

এক বাইক চোর গ্রেপ্তার উদ্ধার একটি বাইক ও স্কুটি

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ গত ছয় সেপ্টেম্বর ইন্দ্রনগর কালীবাড়ির সামনে থেকে একটি বাইক চুরি হয়। চুরি যাওয়া বাইকের মালিক বিষয়টি ১০ সেপ্টেম্বর এনসিসি থানায় লিখিত আকারে  জানান। অভিযোগ পেয়ে এনসিসি থানার পুলিশ তদন্ত শুরু করে এবং এক বাইক চোরকে পুলিশ সনাক্ত করে।, তার বাড়ি রাজধানীর মহেশখলা এলাকায়। পুলিশ সংশ্লিষ্ট বাড়িতে অভিযান চালিয়ে তাকে পায়নি। পরে জানতে পারে তার আসল বাড়ি কল্যানপুর থানাধীন রতিয়াবাড়ি হাউর এলাকায়। সেই মতো এনসিসি থানার পুলিশ কল্যাণপুর থানার সহযোগিতায় মঙ্গলবার রতিয়াবাড়ি হাউর  থেকে বাইক চোরকে গ্রেফতার করে। তার কাছ থেকে চুরি যাওয়া একটি বাইক এবং একটি স্কুটি উদ্ধার করে পুলিশ। কিন্তু ইন্দ্র নগর থেকে বাইক চুরির বিষয়টি স্বীকার করলেও চুরি যাওয়া সেই বাইকটি পুলিশ এখনো উদ্ধার করতে পারেনি।  ধৃত অভিযুক্তকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে বুধবার আদালতে সোপর্দ করা হয়। এদিন এনসিসি থানার ওসি পরিতোষ দাস এই সংবাদ জানান। এনসিসি থানার ওসি জানান, ধৃত অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চালিয়ে আরো কিছু তথ্য জানা যেতে পারে। পাশাপাশি ইন্দ্রনগর কালীবাড়ির সামনে থেকে চুরি যাওয়া বাইকটিও উদ্ধার করা সম্ভব  হবে।