বৃষ্টিতে চলাচলের দুর্ভোগ,মহকুমা শাসকের কাছে ডেপুটেশন

Sep 16, 2026

বৃষ্টিতে চলাচলের দুর্ভোগ,মহকুমা শাসকের কাছে ডেপুটেশন

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বৃষ্টিতে চলাচলের দুর্ভোগ দূর করতে লক্ষীছড়া বাঁধের প্রয়োজনীয় অংশে ইট সোলিংয়ের দাবিতে বুধবার কৈলাসহর মহকুমা শাসকের দ্বারস্থ হলেন কৈলাসহর পুর পরিষদের ১৩ নম্বর ওয়ার্ডের উত্তর কালীপুর এলাকার বাসিন্দারা।এলাকাবাসীদের বক্তব্য, বাঁধ উঁচু করার জন্য গত বছর মাটি ভরাট করা হলেও বৃষ্টির সময় রাস্তাটি অত্যন্ত কাদাময় হয়ে পড়ে। ফলে বয়স্ক মানুষদের পাশাপাশি অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি পরিষেবার যানবাহন চলাচলেও সমস্যা হচ্ছে। আসন্ন দুর্গাপূজার আগে বাঁধের প্রয়োজনীয় অংশে ইট সোলিং করার দাবি জানানো হয়।মহকুমা শাসক এলাকাবাসীদের আশ্বস্ত করেন, পুজোর আগেই বাঁধটি চলাচলের উপযোগী করার জন্য প্রয়োজনীয় ইট সোলিংয়ের ব্যবস্থা করা হবে। ডেপুটেশনে চন্দ্রশেখর সিনহা, জয়দীপ দে, সাগর দাসসহ এলাকার নাগরিকরা উপস্থিত ছিলেন।