বাদ পড়বেন একাধিক কর্পোরেটের ও কাউন্সিলর!ভিসি ও নগর ভোট নিয়ে বিজেপির রণকৌশল নির্ধারণের বৈঠক সম্পন্ন

Sep 19, 2026

বাদ পড়বেন একাধিক কর্পোরেটের ও কাউন্সিলর!ভিসি ও নগর ভোট নিয়ে বিজেপির রণকৌশল নির্ধারণের বৈঠক সম্পন্ন

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ    আগামী ২৮ সেপ্টেম্বর এডিসির ভিলেজ কমিটি নির্বাচন। পাশাপাশি পুজোর পরেই আগরতলা পৌর নিগম এবং বিভিন্ন নগর ভোটের নির্বাচনে ঢাকে কাঠি পড়ে যাবে ।এই অবস্থায় এই নির্বাচনগুলিকে সামনে রেখে রণকৌশল নির্ধারণের বৈঠকে বসল বিজেপি। শনিবার রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে এই সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী আধ্যাপক ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায় ,সাবেক রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, দলের সব কটি মন্ডল জেলা এবং শাখা সংগঠনের সভাপতিগণ, এমডিসি, বিধায়ক এবং মন্ত্রীরা। এই বৈঠক প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি অভিষেক দেবরায় জানান, আসন্ন নির্বাচনগুলি জন্য এই বৈঠকে রণকৌশল নির্ধারণ করা হবে। ভিলেজ কমিটির নির্বাচনে বিভিন্ন স্থানে তিপ্রা মথা এবং আইপিএফটি দলের সাথে বিজেপির সমঝোতা হয়েছে, আবার কিছু কিছু স্থানে বন্ধুত্বপূর্ণ লড়াই চলছে ।এই বিষয়টি নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হবে বলে জানান তিনি। এদিকে অসমর্থিত একটি সূত্রে প্রকাশ,আসন্ন নগর ভোটে আগরতলা পৌর নিগম সহ বিভিন্ন নগর পঞ্চায়েত এবং পৌর পরিষদের বিভিন্ন ওয়ার্ডে এবার নতুন মুখ আনতে চলেছে বিজেপি। এর মধ্যে যুবকদের সংখ্যাই পাল্লায় ভারী। বেশ কিছু কাউন্সিলর এবং কর্পোরেটরকে এবারের নগর ভোটে পুনরায় প্রার্থী করছে না বিজেপি।

বিভাগ

সর্বশেষ খবর