দুর্গা প্রতিমা নির্মাণে ব্যস্ত মৃৎশিল্পীরা, সরকারি সহায়তার দাবি

Sep 19, 2026

দুর্গা প্রতিমা নির্মাণে ব্যস্ত মৃৎশিল্পীরা, সরকারি সহায়তার দাবি

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ    বাঙালির সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে রাজ্যজুড়ে শুরু হয়েছে দুর্গা প্রতিমা নির্মাণের ব্যাপক প্রস্তুতি। হাতে আর মাত্র কয়েক দিন, তাই বড় থেকে ছোট বিভিন্ন আকারের প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা।বামুটিয়া এলাকার বিভিন্ন স্টুডিওতেও চলছে প্রতিমা নির্মাণের কাজ। বহুল পরিচিত সৃজা স্টুডিও, মা দুর্গা মৃৎ শিল্পালয়সহ বিভিন্ন মৃৎশিল্পীর কর্মশালায় দেখা গেছে প্রতিমা তৈরির ব্যস্ততা ও কারিগরি দক্ষতার চিত্র।তবে প্রতিমা নির্মাণের সঙ্গে যুক্ত মৃৎশিল্পীদের অভিযোগ, এই শিল্পের জন্য পর্যাপ্ত সরকারি সাহায্য-সহযোগিতা বা সুযোগ-সুবিধা নেই। তাদের দাবি, সরকারি প্রকল্প ও আর্থিক সহায়তার ব্যবস্থা করা হলে মৃৎশিল্প আরও উন্নত হবে। পাশাপাশি আগামী প্রজন্মকে এই পেশায় আগ্রহী করে তুলতে সরকারি উদ্যোগ জরুরি বলেও দাবি শিল্পীদের।

বিভাগ

সর্বশেষ খবর