নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনসমর্থন তার রাজনৈতিক জীবনের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স/ইপসোস জরিপে উঠে আসা তথ্যে দেখা গেছে, ট্রাম্পের কাজের প্রতি অনুমোদন জানিয়েছেন মাত্র ৩২ শতাংশ মার্কিন নাগরিক। বিশেষ করে জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে ট্রাম্পের ভূমিকা এবং ইরানের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে অসন্তোষ বাড়ছে।চার দিন ধরে চালানো এই জরিপ শেষ হয় ২১সেপ্টেস্বর । এই সময়ের মধ্যে ট্রাম্প তিনটি বড় সংবাদমাধ্যমকে হোয়াইট হাউস থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেন। একই সময়ে ওয়াশিংটনের ঐতিহাসিক কেনেডি সেন্টার থেকে নিজের নাম সরানো হলে ভবনটি ভেঙে ফেলার কথাও বলেন তিনি।গত সপ্তাহের জরিপে ট্রাম্পের অনুমোদন ছিল ৩৫ শতাংশ। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে তা আরও ৩ শতাংশীয় পয়েন্ট কমেছে। নিজ দলের রিপাবলিকানদের মধ্যেও তার প্রতি সমর্থন ৮২ শতাংশ থেকে কমে ৭৩ শতাংশে নেমেছে।