নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ধলাই জেলার ৮টি ব্লকের মধ্যে ৭টি ব্লকেই কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে শুরু হয় নির্বাচনের কাজে নিযুক্ত ভোট কর্মী ও নিরাপত্তা কর্মীদের ভোট গ্রহণ । শুধুমাত্র ডম্বুরনগর আর.ডি ব্লকে ভোট হবে আগামীকাল ২৩ সেপ্টেম্বর ও ২৪ সেপ্টেম্বর। বাকি ব্লক গুলিতে আজ ও আগামীকাল ভোটগ্রহণ চলবে। আমবাসা আর.ডি ব্লকেও সকাল ১০ টা থেকে শুরু হয় ভোট গ্রহণ।ভোটারদের দীর্ঘ লাইন ছিল সকাল থেকেই। উৎসবের মেজাজে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন ভোটাররা। এক সাক্ষাৎকারে আমবাসা আর.ডি ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার বর্ণিতা বিশ্বাস জানান শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ পর্ব চলছে। ভোটাররা যেন যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে তার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।