নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ খোয়াই জেলার পাঁচটি ব্লক এলাকায় শান্তিপূর্ণভাবে ইলেকশন ডিউটি ভোট শুরু হয়েছে। এই ব্লক গুলোর মধ্যে রয়েছে তুলাশিখর, পদ্মবিল, কল্যাণপুর, তেলিয়ামুড়া এবং মুঙ্গিয়াকামি। এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে আজ খোয়াই জেলার জেলাশাসক রজত পান্থ এবং জেলা পুলিশ সুপার ডি জগদীশ্বর রেড্ডি একাধিক ব্লকের স্ট্রং রুম এবং কাউন্টিং সেন্টার গুলো পরিদর্শন করেছেন।আজ দুপুরে তুলা শিখর ব্লকের অন্তর্গত ভারত সদার পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে তৈরি করা স্ট্রং রুম এবং কাউন্টিং সেন্টার পরিদর্শন করেন জেলা প্রশাসন এবং আরক্ষা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা। এক সাক্ষাৎকারে জেলাশাসক রজত পান্থ জানিয়েছেন, রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার প্রত্যেকটি স্টং রুম এবং কাউন্টিং সেন্টার গুলো পরিদর্শন করছেন তারা। তিনি জানেন ভারত সদার পাড়া স্কুলে যে স্ট্রং রুম এবং কাউন্টিং সেন্টার তৈরি করা হয় তাতে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে পর্যাপ্ত এবং প্রত্যেকটি এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। একই রকম ভাবে জেলা পুলিশ সুপার ডি জগদীশ্বর রেড্ডি জানিয়েছেন, নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও সুন্দরভাবে করার লক্ষ্যে গোটা জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয় টিএসআর ছাড়াও অতিরিক্ত পাঁচ কোম্পানি সিআরপিএফ জওয়ানদের আনা হয়েছে।