পূজা বোনাসের দাবিতে শ্রমক কমিশনারের কার্যালয়ে সিট্যু'র গণ ডেপুটেশন পুটেশন

Sep 22, 2026

পূজা বোনাসের দাবিতে শ্রমক কমিশনারের কার্যালয়ে সিট্যু'র গণ ডেপুটেশন পুটেশন

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   শারদ উৎসব আসন্ন ।হাতে আর মাত্র ২৪ দিন বাকি। এই অবস্থায় বিভিন্ন পেশার শ্রমিকদের শারদ উৎসবের পূর্বে পূজা বোনাস এবং অনুদান প্রদানের দাবি তুলল সি আই টি ইউ। এই দাবির ভিত্তিতে মঙ্গলবার শ্রম কমিশনারের কার্যালয়ে সংগঠনের পক্ষ থেকে গণ ডেপুটেশন প্রদান করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে, সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা। এই উপলক্ষে একটি মিছিল সংঘটিত করা হয়। মিছিলটি সি আই টি ইউ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শ্রম কমিশনারের কার্যালয়ের সামনে গিয়ে সমবেত হয়। সেখান থেকে এক প্রতিনিধি দল শ্রম কমিশনের কার্যালয়ে গিয়ে আধিকারিকদের নিকট ডেপুটেশন প্রদান করেন। এদিন শ্রম দপ্তরের সামনে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে জানান ,শ্রমিকদের অনেক সুযোগ সুবিধা প্রাপ্য। এগুলি না দেওয়া হলে আইন রয়েছে মালিকদের বিরুদ্ধে মামলা নেওয়া, গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ও জরিমানা আদায় করা। চুক্তি অনুসারে রাজ্যের বিভিন্ন পেশার শ্রমিকরা মালিকদের কাছ থেকে যে এইগুলি পাচ্ছেন না তা শ্রমদপ্তর খোঁজখবর নেওয়ার প্রয়োজন মনে করে না। সি আই টি ইউ রাজ্য সভাপতি আরও জানান,  বিজেপি মালিকদের প্রতিনিধি হয়ে গেছে। আদানি ,আম্বানির চামচা হয়ে গেছে ।তারা শ্রমিকদের স্বার্থ নয়, মালিকদের স্বার্থ দেখে ।তাই শ্রম আইন বাতিল করে সমকোড চালু করা হয়েছে। সি আই টি ইউ রাজ্য সভাপতি হুংকার দিয়ে বলেন, তৈরি থাকুন, ডিসেম্বরের এক, দুই এবং তিন তারিখ দিল্লীর রাজপথ দখল করবে সারা দেশের  শ্রমিক শ্রেণী।এই পথসভায় বক্তব্য রাখেন সিআইটিইউ রাজ্য সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা।

বিভাগ