জাতিসংঘে সিএনএন সাংবাদিকের ওপর ক্ষেপে যা বললেন ট্রাম্প

Sep 23, 2026

জাতিসংঘে সিএনএন সাংবাদিকের ওপর ক্ষেপে যা বললেন ট্রাম্প

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের উপস্থিতির খবর সংগ্রহ করায় সিএনএনের সাংবাদিক কেটলান কলিন্সকে ভর্ৎসনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।এর আগে ট্রাম্প প্রশাসন সিএনএনসহ আরও দুটি বড় সংবাদমাধ্যমের সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশ ও ব্রিফিংয়ে অংশ নেওয়ার অনুমতি বাতিল করে।ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প কেটলান কলিন্সকে ‘তৃতীয় শ্রেণির প্রতিবেদক’ বলে মন্তব্য করেন। তিনি প্রশ্ন তোলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের সংবাদকক্ষে সাংবাদিকেরা কেন তার উপস্থিতি নিয়ে এত সমালোচনা করছেন।এর আগে জাতিসংঘের সদর দপ্তরে ট্রাম্পকে ইরানের সঙ্গে যুদ্ধ কবে শেষ হবে, তা জানতে চান কলিন্স। জবাবে ট্রাম্প বলেন, আপনার এখানে থেকে আমাকে কভার করা উচিত নয়। আপনি বলেছিলেন, আমাকে কভার করবেন না।কলিন্স জবাব দেন, জাতিসংঘ স্বাধীনভাবে তাকে এবং সিএনএনকে ৮১তম সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের বিতর্কের খবর সংগ্রহের অনুমতি দিয়েছে।পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আরেক পোস্টে ট্রাম্প বলেন, সংবাদমাধ্যমগুলোর মধ্যে তার প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি নিয়ে এক ধরনের ‘আসক্তি’ রয়েছে। তিনি সংবাদমাধ্যমের কর্মীদের ‘অসুস্থ, বিশ্বাসঘাতক ও বিকৃত’ বলেও মন্তব্য করেন।ট্রাম্প প্রশাসনের প্রেস অ্যাক্সেস বাতিলের সিদ্ধান্তের আওতায় সিএনএনের পাশাপাশি পলিটিকো ও এমএস নাওয়ের সাংবাদিকেরাও রয়েছেন। তাদের হোয়াইট হাউস কমপ্লেক্সে কাজ করা এবং ব্রিফিংয়ে অংশ নেওয়ার অনুমতি বাতিল করা হয়েছে।এ সিদ্ধান্তের বিরুদ্ধে সংবাদমাধ্যমগুলো আদালতে মামলা করেছে। নির্বাহী ক্ষমতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে ওয়াশিংটনে এ আইনি লড়াই এখনো চলছে।

বিভাগ

সর্বশেষ খবর