নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ অসম পুলিশের রুটিন তল্লাশি ও নেশা বিরোধী অভিযানের ফলে নেশা কারবারিরা একপ্রকার হাত-পা গুটিয়ে বসেছিল বহু দিন ধরে। ফের অনলাইন সামগ্রী বুঝাই গাড়ি করে নেশা পাচারের ছক শুরু করতেই নড়েচড়ে বসে অসম চুরাইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশ। গুয়াহাটি থেকে আগরতলা গামী AS01RC-9928 নম্বরের একটি অনলাইন সামগ্রী অর্থাৎ ফ্লিপকার্ট কোম্পানির পণ্য সামগ্রী নিয়ে ডিএনএস কোম্পানির কন্টেইনার গাড়ি চুরাইবাড়ি ওয়াজ পোস্টে আসে। তখন পুলিশের রুটিন তল্লাশির সময় গাড়িটি আটক করা হয় এবং ইনচার্জ নিরঞ্জন দাসের নেতৃত্বে গাড়িটি তল্লাশি করা হয়। এতে অনলাইন সামগ্রীর আড়ালে গাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফ্লিপকার্ট ও মেসো অনলাইনের লোগো ব্যবহৃত পনেরোটি কার্টুন জব্দ করা হয়। যার প্রতিটি কার্টুনে দেড়শো বোতল করে এসকাফ সিরাপ ছিল। এতে মোট দুইহাজার দুইশো পঞ্চাশ বোতল নেশার সিরাপ এসকাফ উদ্ধার করা হয়। যার কালোবাজারি মূল্য আনুমানিক বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বলে জানান ইনচার্জ।এদিকে একান্ডে জড়িত কন্টেইনার গাড়ির চালককে আটক করা হয়েছে। ধৃত চালকের নাম বিপ্লব দাস,পিতা বিজন দাস বাড়ি শ্রীভূমি জেলার বাজারীছড়া থানাধীন রাঁধা পিয়ারী গ্রামে। তার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত অব্যাহত রাখবে পুলিশ