ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে হদ্রায়-এ বিধায়িকার উপস্থিতিতে জনসংযোগ অভিযান!

Sep 23, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে হদ্রায়-এ বিধায়িকার উপস্থিতিতে জনসংযোগ অভিযান!

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে হদ্রায় ভি.সি. এলাকায় জোরদার জনসংযোগ ও প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হলো। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) মনোনীত প্রার্থী মহেন্দ্র রূপিণী এবং জীবন্ত জমাতিয়ার সমর্থনে বাড়ি বাড়ি প্রচারে অংশ নেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্যসচেতক কল্যাণী সাহা রায়।এদিন বিধায়িকা দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে হদ্রায় ভি.সি.-র বিভিন্ন এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি যান। সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের বিভিন্ন সমস্যা ও অভাব-অভিযোগের খোঁজখবর নেন। পাশাপাশি আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের সমর্থনে ভোট দেওয়ার জন্য ভোটারদের আহ্বান জানান তিনি।জনসংযোগ কর্মসূচিকে ঘিরে স্থানীয় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা। বাড়ি বাড়ি প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং তাদের পাশে থাকার বার্তাই তুলে ধরেন বিধায়িকা কল্যাণী সাহা রায়।আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার ও জনসংযোগ কর্মসূচি জোরদার হয়েছে। এরই ধারাবাহিকতায় হদ্রায় ভি.সি.-তে বিজেপির এই বাড়ি বাড়ি প্রচার কর্মসূচি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন দলীয় কর্মী-সমর্থকরা

বিভাগ

সর্বশেষ খবর