নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনকে সামনে রেখে জোর কদমে প্রচারে নেমেছে ত্রিপ্রামথা পার্টি। Kulai R F Ext, ভিলেজ কমিটির তিপ্রা মাথার প্রার্থীদের সমর্থনে আমবাসা ব্লকের মাসুরাই পাড়াতে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন এমডিসি রাজেশ্বর দেববর্মা, এমডিসি ক্ষত্র জয় রিয়াং, আমবাসা ব্লক কমিটির সভাপতি প্রেম লাল মলসম, ত্রিপ্রা মাথার নেতৃত্ব কুশারায় রিয়াং, সহ অন্যান্য নেতৃত্বরা। বক্তব্য রাখতে গিয়ে রাজেশ্বর দেববর্মা রাজ্যের বিজেপি সরকার কে এক হাত নেন, তিনি বলেন মহারাজা জনজাতিদের স্বার্থের জন্য সুপ্রিমকোর্ট পর্যন্ত গিয়েছে ভিলেজ নির্বাচন করার জন্য, আর রাজ্যের বিজেপি সরকার জনজাতিদের সাথে প্রতারণা করেছে। ভিলেজ কমিটি নির্বাচনে জোট হয়েও ত্রিপ্রা মাথার প্রত্যেক নেতারাই বিজেপির সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।