ধলাই জেলা শাসকের কার্যালয় নির্বাচন সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা বৈঠক করলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক

Sep 24, 2026

ধলাই জেলা শাসকের কার্যালয় নির্বাচন সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা বৈঠক করলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ      আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে আজ বিকেলে ধলাই জেলা শাসকের কার্যালয় নির্বাচন সংক্রান্ত বিষয়ে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক ডঃ প্রদীপ কুমার চক্রবর্তী। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের দায়িত্বপ্রাপ্ত মহা নির্দেশক জি.এস. রাও, ডিআইজি নর্দান রতি রঞ্জন দেবনাথ, ধলাই জেলার জেলা শাসক বিবেক এইচ.বি, জেলা পুলিশ সুপার রুসিকেশ দেশাই সহ জেলার অন্তর্গত বিভিন্ন ব্লকের রিটার্নিং অফিসার, পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। ভিলেজ কমিটির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে যাবতীয় বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ডঃ প্রদীপ কুমার চক্রবর্তী জানান গোটা রাজ্যের মধ্যে সর্বাধিক পোলিং স্টেশন রয়েছে ধলাই জেলায় এবং সর্বাধিক ভোটারও এই জেলার মধ্যে। এখনো পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি তাই আগামী দিনগুলিতেও যেন শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন হয় সে বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা হয়।

বিভাগ

সর্বশেষ খবর