নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ আর কিছু দিন পর বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে।এই উৎসবের সময় দ্রব্য মূল্য বাজারে ঠিক আছে কিনা পরিদর্শনে বের হয়েছেন উদয়পুরের খাদ্য দপ্তরের আধিকারিক গন। বৃহস্পতিবার উদয়পুর খাদ্য দপ্তরের আধিকারিক দেবজ্যোতি চক্রবর্তীর নেতৃত্বে এক প্রতিনিধি দল উদয়পুর সেন্ট্রাল রোড, নিউ টাউনরোড, চকবাজারের বিভিন্ন দোকানে পরিদর্শন করেন। বিশেষ করে চাল,পেঁয়াজ,আলুসহ নিত্যপ্রয়োজনীয় জিনিষ নিয়মিত ভাবে বিক্রি হচ্ছে কিনা তা দেখেন।এবং মেয়াদ উত্তীর্ণ কোন কিছু দোকানে আছে কিনা তাও পরিদর্শন করেন প্রতিনিধি দল। শেষে সাংবাদিকদের সামনে খাদ্য দপ্তরের আধিকারিক দেবজ্যোতি চক্রবর্তী বলেন, বিভিন্ন দোকান পরিদর্শন করে জিনিস পত্রের দাম ঠিক আছে কিনা পরির্দশন করেন। একটি দোকান থেকে অবৈধ ভাবে গ্যাস সিলিন্ডার ব্যবহার করার অপরাধের জন্য সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানান। তিনি সবাইকে সতর্ক করে দেন কেউ যাতে বেশি দামে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বাজারে বিক্রি না করেন। যদি কেউ করে থাকেন তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।