জঙ্গলে গাছ কাটা নিয়ে বিবাদ

Sep 25, 2026

জঙ্গলে গাছ কাটা নিয়ে বিবাদ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ     ফরেস্টার ও গ্রামবাসীর মধ্যে লড়াই। জঙ্গলে গাছ কাটা নিয়ে বিবাদ। আসাম আগরতলা জাতীয় সড়কের কাঠালবাড়ি এলাকার নকুল পাড়া এলাকায় কিছু উপজাতি গ্রামবাসী দেধার গাছ কাটছে। খবর পেয়ে ডি এফ ও এবং আমবাসা ফরেস্ট অফিসাররা ছুটে যায়। এবং তাদের বাধা দেয় গাছ কাটায়। তখন ফরেস্টার ও গ্রামবাসীদের মধ্যে বিবাদ ঘটে।   সেই বিবাদ এর ফলে   ৩ রাউন্ড গুলি ছোড়া হয় ফরেস্টারের পক্ষ থেকে। তখন ঐ উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি। শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষের ফলে চিরঞ্জিত দেববর্মা নামে এক ফরেস্টার আহত হয়। তারপর সেখান থেকে পালিয়ে যায় বিএফও। তারপর উত্তেজিত গ্রামবাসী প্রতিবাদে  নকুল পাড়া এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে। সড়ক অবরোধের খবর পেয়ে ছুটে আসে আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক সহ আমবাসা থানার বিশাল পুলিশ বাহিনী।  কথা বলেন অবরোধকারীদের সাথে । কিন্তু তারা মানতে নারাজ। অবরোধকারীরা জানায় তাদের কাজ ও খাদ্য নেই তাই তারা  গাছ বিক্রি করে সংসার প্রতিপালন করছে। এবং তারা সবসময়ই এই কাজ করে যাবে।  তাদের বাধা দেওয়া চলবে না। না হলে সরকার তাদের ঘরে একটি করে চাকরি দিতে হবে,,,,,,,এই পরিস্থিতিতে বহুবার আমবাসা  মহকুমার এস ডি এফ ও সাথে যোগাযোগ করলেও তিনি ঘটনাস্থলে যাননি। এমনকি ফরেস্টের কোন আধিকারিক কে দেখা যায়নি ঘটনাস্থলে যেতে। যার ফলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। এদিকে আহত ফরেস্টার কর্মী কুলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন, এখন দেখার বিষয় এডিসির ভিসি নির্বাচনের আগে এই ঘটনা কতদূর গড়ায়।