আমবাসায় টাউন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ উৎসব, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

Sep 25, 2026

আমবাসায় টাউন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ উৎসব, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ      পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে দুর্গো উৎসবকে কেন্দ্র করে আমবাসা টাউন ক্লাবের উদ্যোগে আমবাসা সরকারি মহাবিদ্যালয় এবং আমবাসা পলিটেকনিক কলেজের প্রাঙ্গনে আয়োজন করা হয় ‘বৃক্ষরোপণ উৎসব ২০২৬’। এই কর্মসূচির মূল বার্তা— “একটি গাছ, মায়ের নামে—গাছ লাগান, প্রাণ বাঁচান”। পরিবেশ সুরক্ষায় সাধারণ মানুষকে আরও বেশি করে বৃক্ষরোপণে উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমবাসা পুরো পরিষদের কাউন্সিলর শংকর চক্রবর্তী, আমবাসা সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, টাউন ক্লাবের সেক্রেটারি সুদীপ চক্রবর্তী সহ ক্লাবের অন্যান্য সদস্যরা।অনুষ্ঠানের শুরুতে অতিথিরা গাছের চারা রোপণ করেন। পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব নিয়ে উপস্থিতদের মধ্যে সচেতনতা তৈরি করা হয়। ক্লাব সেক্রেটারি সুদীপ চক্রবর্তী বলেন, বর্তমান সময়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, লাগানো গাছগুলির নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণও করতে হবে ।প্রতিটি পরিবার ও সমাজের মানুষ যদি নিজেদের প্রিয়জনের নামে অন্তত একটি করে গাছ রোপণ করেন এবং সেই গাছের পরিচর্যার দায়িত্ব নেন, তাহলে ধীরে ধীরে এলাকার পরিবেশ আরও সবুজ ও সুন্দর হয়ে উঠবে। বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।কর্মসূচিতে ক্লাবের সদস্যদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়। বৃক্ষরোপণের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলা এবং সবুজায়নের গুরুত্ব তুলে ধরার মাধ্যমে টাউন ক্লাবের এই উদ্যোগ প্রশংসা পায়। অনুষ্ঠানের মাধ্যমে “গাছ লাগান, প্রাণ বাঁচান”—এই বার্তাই আরও একবার মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়।