নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ভোররাতে গাঁজা বিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেল পশ্চিম থানার পুলিশ। একটি গাড়ি থেকে উদ্ধার করা হলো প্রায় ৯৬ লক্ষ টাকার গাঁজা। ঘটনা রাজধানীর লেক চৌমুহনী এলাকায়। জানা গেছে, শহরের কর্নেল চৌমুহনী এলাকায় বৃহস্পতিবার রাতে নাইট পেট্রোলিংয়ে নিয়োজিত ছিল পশ্চিম থানার এসআই মনীষ পালের নেতৃত্বে একদল পুলিশ। সেই সময় পুলিশ বিভিন্ন গাড়িতে তল্লাশি চালাচ্ছিল। ঠিক তখনই লেক চৌমুহনী বাজার থেকে কর্নেল চমনী হয়ে শহরে ঢুকছিলTR-01-BV-0370 নম্বরের একটি সাদা মারুতি গাড়ি। পুলিশ গাড়িটিকে থামানোর নির্দেশ দিলে চালক নির্দেশ অমান্য করে গাড়িটিকে উত্তর গেইট এলাকায় নিয়ে যাচ্ছিল ।কীন্তু অবস্থা বেগতিক বুঝে মাঝ পথেই গাড়ি রেখে পালিয়ে যায় চালক। এই অবস্থায় গাড়িটিতে কিছু নিষিদ্ধ বস্তু রয়েছে মনে করে সন্দেহ হয় পুলিশের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পশ্চিম থানার ওসি সনজিত সেন সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। আসেন সদর মহকুমা প্রশাসনের আধিকারিক সহ ফরেনসিক বিশেষজ্ঞ দল। সবার উপস্থিতিতেই গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ প্রায় ১১২ কিলো গাঁজা উদ্ধার করে ।গাঁজা গুলি বিভিন্ন প্যাকেটে রাখা ছিল। পশ্চিম থানার পুলিশ আধিকারিক সঞ্জিত সেন এই সংবাদ জানান। তিনি জানান, উদ্ধারকৃত গাজার আনুমানিক বাজার মূল্য ৯৬ লক্ষ টাকা। গাড়ির মালিক এবং চালককে গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে বলে জানান পশ্চিম থানার ওসি সঞ্জিত সেন। রাজধানীর অন্যতম নাভি কেন্দ্রে এত বিশাল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনা সাম্প্রতিককালে এই প্রথম। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। পুলিশের ধারণা, গাজাগুলো সিধাই মোহনপুরের দিক থেকে রাজধানী হয়ে রেল স্টেশন বা সিপাহীজলা জেলার সীমান্ত এলাকায় যাচ্ছিল।