নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমণ করলেন কেরলম বিজেপির সভাপতি রাজীব চন্দ্রশেখর। রাহুলকে “সবচেয়ে বড় প্রতারক” আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেন, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে জেলে পাঠানো নিয়ে কংগ্রেসের দ্বিচারিতা ও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধ সংক্রান্ত অবস্থান বিরোধীদের দেউলিয়াপনাকেই স্পষ্ট করে দিচ্ছে।শনিবার কোল্লামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজীব বলেন, “যে রাহুল গান্ধী একসময় দাবি করেছিলেন পিনারাই বিজয়নকে জেলে পাঠানো উচিত, তিনিই সম্প্রতি নতুন করে প্রেজেন্টেশন পেশ করছেন। অথচ এসআইআর ইস্যুতে রাহুল গান্ধী ও কেরলমের কংগ্রেস নেতৃত্বের অবস্থান সম্পূর্ণ আলাদা ও স্ববিরোধী।” কংগ্রেসের নির্বাচনী পরাজয়ের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “দুর্নীতি ও উন্নয়নের স্থবিরতার কারণেই জনগণ কংগ্রেসকে প্রত্যাখ্যান করছে। নিজেদের ব্যর্থতা ঢাকতে এখন ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে।”এসআইআর-এর পক্ষে সওয়াল করে রাজীব চন্দ্রশেখর স্পষ্ট জানান, এই প্রক্রিয়া মূলত গণতন্ত্রকে সুরক্ষা দেওয়ার জন্যই আনা হয়েছে। দলে বা জনসমক্ষে মতপার্থক্য নিয়ে তৈরি হওয়া জল্পনা খারিজ করে তিনি মন্তব্য করেন, “একটি বিষয়ে যখন তিনজন মানুষ আলোচনা করেন, তখন ভিন্ন মতামত থাকতেই পারে। মতামত আলাদা বলেই সেখানে বড় কোনও গলদ বা সমস্যা রয়েছে—এমন তত্ত্বের কোনও ভিত্তি নেই।”