খোয়াইয়ে ১৩৮তম ‘মন কি বাত’ অনুষ্ঠান, উপস্থিত মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়

Sep 27, 2026

খোয়াইয়ে ১৩৮তম ‘মন কি বাত’ অনুষ্ঠান, উপস্থিত মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১৩৮তম মন কি বাত অনুষ্ঠানকে কেন্দ্র করে রবিবার খোয়াইয়ে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। বিজেপি খোয়াই মণ্ডলের ২৩ নম্বর বুথের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়।এদিন প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে শোনেন মুখ্য সচেতক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা সভাপতি সমীর কুমার দাস-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।মন কি বাত-এর মাধ্যমে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন প্রান্তের মানুষের উদ্যোগ, সাফল্য ও জনকল্যাণমূলক বিষয় তুলে ধরেন। এদিনের অনুষ্ঠান ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।