ভোট কর্মীরা রওনা দিচ্ছেন নিজ নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্য

Sep 27, 2026

ভোট কর্মীরা রওনা দিচ্ছেন নিজ নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্য

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ রাত পোহলেই ভিলেজ নির্বাচন। তার আগে রবিবার সকালে ভোট কর্মীরা রওনা দিচ্ছেন নিজ নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্য। দশ বছর পর রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর ফলে স্বাভাবিকভাবেই ভোটার থেকে শুরু করে ভোট কর্মীদের মধ্যে একটা বাড়তি উন্মাদনা পরিলক্ষিত হচ্ছে। ভোট হবে ব্যালট পেপার। এডিসি এলাকার নবীন ভোটাররা প্রথমবার ভোট দেবেন ব্যালট পেপারে। আমবাসা আর ডি ব্লক এলাকায় মোট ৪১টি পোলিং স্টেশন রয়েছে। সকাল আটটা থেকেই করা নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোট কর্মীরা পোলিং স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছেন। সাক্ষাৎকারে আমবাসা আর ডি ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার বর্ণিতা বিশ্বাস জানান ভোটকে কেন্দ্র করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার জন্য না ঘটে সেদিকে নজর রাখা হচ্ছে এবং ভোট কর্মীরা নির্ধারিত সময়ের মধ্যেই ভোটকেন্দ্রে পৌঁছে যাচ্ছেন। তিনি সবার কাছে আবেদন রাখেন যেন শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রেখে প্রত্যেকে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন।