নিউস ত্রিপুরা প্রতিনিধিঃপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার মন কি বাত অনুষ্ঠানে দেশ-বিদেশের মানুষের সঙ্গে নিজের চিন্তাভাবনা ভাগ করে নিলেন। এটি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের ১৩৮-তম পর্ব।এ দিন মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ক শুধুমাত্র তাকে ভালো রাখা পর্যন্তই সীমিত নয় । প্রকৃতিকে আমরা যখনই রক্ষা করি, তখনই সেই প্রকৃতি আমাদের জীবনের অবলম্বন হয়ে ওঠে। পশ্চিমবঙ্গের সুন্দরবনে কিছু মহিলা এই সম্পর্কের প্রেরণাদায়ক উদাহরণ প্রস্তুত করেছেন। ঝড়খালির এই মহিলারা ম্যানগ্রোভের জঙ্গল তৈরি করছেন। এঁদের মধ্যে বেশিরভাগ সেইসমস্ত মহিলারা আছেন যাঁদের স্বামীরা বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন। স্বামীকে হারাবার পর সুন্দরবন থেকেই তাঁরা জীবিকার সন্ধান পেয়েছেন। তাঁদের লাগানো ম্যানগ্রোভ আজ গ্রামগুলির জন্য এক প্রাকৃতিক সুরক্ষা কবচের কাজ করছে এবং এগুলি লাগিয়ে এই মহিলাদের রোজগারও হচ্ছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রীএ দিন আহ্বান জানিয়েছেন, পরিবেশকে রক্ষা করার, প্রকৃতির ভারসাম্যকে সম্মান করার এবং তার বৈচিত্রকে সুরক্ষিত রাখার।