সামাজিক সংগঠনগুলোর মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে -মুখ্যমন্ত্রী

Sep 28, 2026

সামাজিক সংগঠনগুলোর মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে -মুখ্যমন্ত্রী

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ মহারাজ গঞ্জ বাজারের মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে সোমবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় ।একই সাথে দুস্থদের মধ্যে বস্ত্রদান অনুষ্ঠানের আয়োজনে করা হয়। মূলত প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি র জন্মদিন কে সামনে রেখে আয়োজিত সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে এই উদ্যোগের আয়োজন করে সংগঠনটি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ মৎস্য ব্যবসায়ী সমিতির সদস্যরা। এই অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদাতাদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। তাদের সাথে কথা বলে রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন তিনি মেয়র এবং অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন মানব সেবাই সর্বশ্রেষ্ঠ সেবা। এর চেয়ে বড় কিছু হতে পারে না। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, আগামী ৭ অক্টোবর সাংবিধানিক কাজে ২৫ বছর পূর্তি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই লক্ষ্যকে সামনে রেখে বিজেপি দলের পক্ষ থেকে এক মাস ব্যাপী বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর নামকরণ করা হয়েছে সেবা সংকল্প অভিযান। এই অভিযানের অঙ্গ হিসেবে মহারাজগঞ্জ বাজারের মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই ধরনের মহৎ উদ্যোগের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, দল এবং সরকার ছাড়াও সামাজিক সংগঠনগুলিও এই কাজে এগিয়ে আসছে। সামাজিক সংগঠনগুলোর এই কাজে এগিয়ে আসার মধ্যে এক ধরনের সামাজিক পরিবর্তন দেখা যাচ্ছে বলে জানান তিনি। এর জন্য সামাজিক সংস্থাগুলোকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। রবিবার বামুটিয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের উপর হামলার ঘটনা নিয়েও সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ।মুখ্যমন্ত্রী বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য ডাবল এসকর্টের ব্যবস্থা করেছিল পুলিশ প্রশাসন। পুলিশের উপর প্রাক্তন মুখ্যমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন এমনটা না করাই উচিত ছিল ।এই ধরনের সংস্কৃতি বিজেপি দলে নেই। ২৫ বছরে যে সংস্কৃতি তৈরি হয়েছে তা থেকে সরে আসার জন্য জনগণের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী।