নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ খোয়াই মহকুমার তুলাশিখর আরডি ব্লক এলাকায় সকাল থেকেই ভোটারদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। এখনও পর্যন্ত কোনও ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ পরিবেশেই চলছে ভোটগ্রহণ পর্ব। তুলাশিখর আরডি ব্লকের অধীনে মোট ৫৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটগ্রহণের জন্য নির্ধারণ করা হয়েছে মোট ২৮টি ভোটকেন্দ্র। এই নির্বাচনে মোট ১৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।তিপ্রা মথার ৫০ জন, বিজেপির ১৫ জন, আইপিএফটির ২৩ জন এবং সিপিআই(এম)-এর ৯ জন প্রার্থী রয়েছেন। এছাড়াও ৩৩ জন নির্দল প্রার্থী নির্বাচনী ময়দানে রয়েছেন। নির্বাচনী তথ্য অনুযায়ী, ১২২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।