কড়া নিরাপত্তায় সায়দাছড়া এডিসি ভিলেজে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ

Sep 28, 2026

কড়া নিরাপত্তায় সায়দাছড়া এডিসি ভিলেজে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ কুমারঘাট ব্লকের সায়দাছড়া এডিসি ভিলেজে সোমবার শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলিতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। অবাধ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।ভোটকেন্দ্রগুলির আশপাশে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেদিকেও বিশেষ নজর রাখা হয়েছে। এখনও পর্যন্ত ভোটগ্রহণকে কেন্দ্র করে কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।নিরাপত্তার কড়াকড়ির মধ্যেই ভোটাররা উৎসাহের সঙ্গে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সার্বিকভাবে সায়দাছড়া এডিসি ভিলেজে ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবেই এগিয়ে চলেছে।