ইরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ হবে: ট্রাম্প

Sep 30, 2026

ইরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ হবে: ট্রাম্প

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধের অবসান কীভাবে বা কবে নাগাদ হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। অন্যদিকে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত থাকার মধ্যেই আত্মরক্ষার স্বার্থে নতুন অস্ত্র তৈরির পাশাপাশি বিদ্যমান অস্ত্র আধুনিকায়ন ও উৎপাদন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার যুদ্ধের অবসান ঘটাতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চলছে। আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের মধ্যে থাকা ট্রাম্প বলেন, খুব দ্রুতই এই যুদ্ধের অবসান হবে। এ সময় তিনি আবারও সতর্ক করে বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না।তবে ট্রাম্পের এমন বক্তব্যের বিপরীতে নিজেদের কঠোর অবস্থান বজায় রেখেছে তেহরান। আইআরজিসি জানিয়েছে, দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে নতুন অস্ত্রের নকশা প্রণয়ন, বিদ্যমান অস্ত্রের আধুনিকায়ন এবং নতুন অস্ত্র উৎপাদনের কার্যক্রম অব্যাহত রয়েছে।মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত ঘিরে উত্তেজনা অব্যাহত থাকার মধ্যেই দুই দেশের পক্ষ থেকে এমন পাল্টাপাল্টি বক্তব্য ও পদক্ষেপ সামনে এলো।