নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বুধবার পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সাধারণ বৈঠক পশ্চিম জেলার জেলা শাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার ,জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, বিধায়িকা মিনারানী সরকার ,বিধায়িকা স্বপ্না দেববর্মা সহ বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা। বৈঠকে বিভিন্ন প্রকল্প গুলি রূপায়ণের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আগামী তিন মাস পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের কি উন্নয়নমূলক কাজকর্ম হবে তা নিয়ে আলোচনা হয়। প্রকল্প রূপায়ণের কাজে প্রতিবন্ধকতা কোথায় ,এর সমাধানের পথ কি ,সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়েও আলোচনা হয়। এই বৈঠক প্রসঙ্গে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান ,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার গৃহীত প্রকল্পগুলি দ্রুত সমাজের অন্তিম ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার পন্থা নির্ধারণের জন্যই এই বৈঠক আহ্বান করা হয়েছে। বৈঠকে কোন কোন প্রকল্প গুলির কাজ চলছে এবং প্রকল্প রূপায়ণে কি কারনে বিলম্ব হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। জানা গেছে এদিনের প্রকল্পে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার দায়িত্বে থাকা সমবায় দপ্তরের কাজকর্ম নিয়েই বেশি আলোচনা হয়। সমবায়কে আরো বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।