নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ গত ৪৮ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে ১১ টি গরু উদ্ধারের পর ৫ লক্ষাধিক টাকা মূল্যের গাঁজা উদ্ধারসহ ২ পাচারকারীকে আটক করলো আমতলী থানার পুলিশ। এবারের ঘটনা খয়েরপুর -আমতলী বাইপাস রোডের নাকা পয়েন্টে। অন্যান্য দিনের মতোই মঙ্গলবার রাতে আমতলী থানার এসআই সৌরভ সাহা এবং এসআই দিলীপ দাসের নেতৃত্বে বাইপাস রোডের নাকা পয়েন্টে অভিযান চালায় পুলিশ। এই সময় RT-01-BW-0764 নম্বরের একটি সাদা মারুতি গাড়ি খয়েরপুর থেকে আমতলী দিকে এগিয়ে আসছিল। পুলিশ গাড়িটিকে থামানোর সিগন্যাল দেয়। কিন্তু পুলিশী সিগন্যাল অমান্য করে গাড়িটি অন্য রাস্তা ধরে পালিয়ে যেতে থাকে ।তখন পুলিশ গাড়িটিকে ধাওয়া করে আটক করে। গাড়িতে থাকা দুই পাচারকারীকেও পুলিশ আটক করে। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে পঁচিশ কিলো গাজা উদ্ধার করে পুলিশ। বুধবার আমতলী থানার ওসি রানা চ্যাটার্জি এই সংবাদ জানান । উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য পাঁচ লক্ষাধিক টাকা হবে বলে জানান তিনি। এদিন আমতলী থানার ওসি রানা চ্যাটার্জি আরো জানান, এন ডিপিএস ধারায় সোয়ামুটো মামলা গ্রহণ করা হয়েছে। ধৃত অভিযুক্তদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে বুধবার আদালতে সোপর্দ করা হবে। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে নেশা দ্রব্য পাচারে সক্রিয় গ্যাংয়ের খোঁজ চালানো হবে বলে জানান আমতলী থানার ওসি রানা চ্যাটার্জি।