নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ গত ২৮শে সেপ্টেম্বর ভিলেজ নির্বাচনের সময় উদয়পুর মহারানী ওয়ারেনবাড়িতে তিপ্রা মথা দলের এক কর্মীকে গুলি বিদ্ধ করা এবং অপর দুই কর্মী জয় রিয়াং ও উদয় চরন রিয়াং আহত হবার ঘটনায় গত দুইদিন ধরে উদয়পুর - অমরপুর রাস্তা অবরোধ করে তিপ্রা মথা দলের পক্ষ থেকে। অবশেষে গোমতী জেলার জেলা শাসক রিঙ্কু লাথের ৭২ ঘন্টা সময়ের মধ্যে আসামিদের গ্ৰেপ্তার করা হবে বলে প্রতিশ্রুতি দেবার পর তিপ্রা মথা রাস্তা অবরোধ তুলে নেয়। কিন্তু ৭২ ঘন্টার মধ্যে যদি অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে তিপ্রা মথা দলের পক্ষ থেকে জানানো হয়। জেলা শাসকের ৭২ ঘন্টা সময়ের মধ্যে গতকাল রাতে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক, ওসি এবং সিপাহীজলার পুলিশের সাহায্যে দুইজন কে পুলিশ জালে তুলতে সক্ষম হয় বলে বৃহস্পতিবার দুপুরে গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূএধর সাংবাদিকদের জানিয়েছেন। তবে তিনি মান বলতে রাজি হয়নি। দুইজনকে কোর্টে প্রেরন করা হয়েছে এবং রিমান্ড চাওয়া হয়েছে কারন সেই দিনের ঘটনায় আর কারা কারা জড়িত রয়েছে কিনা,গুলি কান্ডে কারন কি সেই বিষয়ে জানতে পুলিশ রিমান্ড চেয়েছেন আদালতের কাছে।এখন দেখার বিষয় পরবর্তী তে কি হয় তিপ্রা মথার দলের পক্ষ থেকে সেই দিকে নজর রেখে চলছে পুলিশ।