নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ আসন্ন পৌরসভা সাধারণ নির্বাচন ২০২৬-কে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি নিয়ে আজ আমবাসা মহকুমা শাসকের কার্যালয়ে সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়েছে। আমবাসা মহকুমার রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসকের উদ্যোগে এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠক বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন। মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার রিঙ্কু রিয়াং জানান, বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল আসন্ন পৌরসভা সাধারণ নির্বাচন ২০২৬-এর খসড়া ভোটার তালিকা প্রকাশ। ভোটার তালিকা প্রস্তুতি ও প্রকাশের সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে আলোচনা করা হয় । পাশাপাশি ভোটার তালিকাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলির মতামত ও প্রয়োজনীয় বিষয়গুলি আলোচনা করা হয়। তিনি আরো জানান, ১ অক্টোবর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয় । ৮ অক্টোবর পর্যন্ত দাবি ও আপত্তি গ্রহণ এবং ১৫ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ।