তেলিয়ামুড়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল বিএসএফ

Oct 01, 2026

তেলিয়ামুড়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল বিএসএফ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ    মানবিকতার বার্তা নিয়ে তেলিয়ামুড়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল বিএসএফ। বৃহস্পতিবার, বিএসএফের তেলিয়ামুড়া খাসিয়ামঙ্গল সেক্টর হেডকোয়ার্টারের উদ্যোগে এই স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।শিবিরের উদ্বোধন করেন বিএসএফ সেক্টরের ডিআইজি টি. এন. এস. রেড্ডি। রক্তের সংকট মোকাবিলায় জওয়ানদের এই ধরনের মানবিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন তিনি।এদিনের শিবিরে বিএসএফের জওয়ানদের মধ্যে থেকে মোট ৩০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। দেশের নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের জীবন রক্ষায় রক্তদানের মতো মানবিক কর্মকাণ্ডে জওয়ানদের অংশগ্রহণ অনুষ্ঠানে বিশেষ তাৎপর্য বহন করে।অনুষ্ঠানে উদ্বোধক ডিআইজি টি. এন. এস. রেড্ডি ছাড়াও উপস্থিত ছিলেন ১৭০ ব্যাটেলিয়ন বিএসএফের কমান্ড্যান্ট সি. কে. উপাধ্যায়, ৭০ ব্যাটেলিয়নের কমান্ডার মনোজ কুমার শর্মা সহ বিএসএফের উচ্চপদস্থ অন্যান্য আধিকারিক ও জওয়ানরা।বিএসএফের এই উদ্যোগকে কেন্দ্র করে উপস্থিত মহলে প্রশংসার সৃষ্টি হয়। নিরাপত্তার পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানবিকতার বার্তাও তুলে ধরল এই স্বেচ্ছায় রক্তদান শিবির।