গান্ধীজয়ন্তীতে আগরতলায় রাজ্যপালের শ্রদ্ধা নিবেদন

Oct 02, 2026

গান্ধীজয়ন্তীতে আগরতলায় রাজ্যপালের শ্রদ্ধা নিবেদন

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ    আগরতলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। শুক্রবার সকালে সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তি এবং গান্ধীঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।প্রথমে সার্কিট হাউস প্রাঙ্গণে স্থাপিত মহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্পমাল্য অর্পণ করেন রাজ্যপাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সন্তনা চাকমা, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমারসহ অন্যান্য আধিকারিকরা। এ সময় গান্ধীজির স্মরণে সংগীত পরিবেশন করা হয়।এরপর রাজ্যপাল গান্ধীঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। গান্ধীজয়ন্তী উপলক্ষে গান্ধীঘাট এলাকায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল মহাত্মা গান্ধীর আদর্শ, অহিংসা, শান্তি ও স্বচ্ছতার গুরুত্ব তুলে ধরেন। গান্ধীজির দেখানো পথে এগিয়ে সমাজ ও দেশের উন্নয়নে সকলকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বিভাগ