মূখ্যমন্ত্রীর পৌরহিত্যে উদয়পুর সার্কিট হাউসে দেওয়ালী মেলা উপলক্ষ্যে মাতা বাড়ি টেম্পল ট্রাস্টের এক সভা অনুষ্ঠিত হয়

Oct 02, 2026

মূখ্যমন্ত্রীর পৌরহিত্যে উদয়পুর সার্কিট হাউসে দেওয়ালী মেলা উপলক্ষ্যে মাতা বাড়ি টেম্পল ট্রাস্টের এক সভা অনুষ্ঠিত হয়

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ আসন্ন মাতা দেওয়ালী মেলা ও উৎসব উপলক্ষে গতকাল রাতে গোমতী জেলার উদয়পুর সার্কিট হাউসে রাজ্যের মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে এক উচ্চপর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। মূখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায়, উদয়পুরের পৌর পিতা শীতল মজুমদার, মূখ্যসচিব জে কে সিনহা, মূখ্যমন্ত্রীর সচিব কিরণ গিত্যে , গোমতী জেলার জেলা শাসক রিঙ্কু লাথের সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক গন ছিলেন উপস্থিত।বৈঠক শেষে সাংবাদিকদের সামনে মূখ্যমন্ত্রী বলেন,আসন্ন মাতা ত্রিপুরা সুন্দরীর মন্দিরে দেওয়ালী মেলা ও উৎসবকে সামনে রেখে এই বৈঠক অনুষ্ঠিত হয়।এই মেলা ও উৎসবকে কেন্দ্র করে এখন থেকে প্রশাসনিক ভাবে কাজ শুরু করতে হবে।বিশেষ করে রাস্তা সংস্কার,জল, বিদ্যুৎ, ঐতিহ্যবাহী কল্যানসাগর সহ সারা শহরকে মনোরম আলো ও আলোকিত করে সাজিয়ে তোলার জন্য তিনি বলেছেন।মেলা চলাকালীন সময়ে পরিস্কার পরিচ্ছন্ন, স্বাস্থ্য পরিষেবা,মেলাকে কেন্দ্র করে পানীয় জলের ব্যবস্থা করা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিসেবার মতো জনগনের মৌলিক সুবিধা গুলো নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন,কেবল পরিকল্পনা গ্ৰহন করলে হবে না। প্রতিটি উন্নয়ন মূলক পরিকল্পনা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করতে হবে বলে আশা ব্যক্ত করেন। মাতা এিপুরাসুন্দরী মন্দির কে কেন্দ্র করে দেওয়ালী মেলা উপলক্ষ্যে প্রচুর জনসমাগম হয় এমনকি দেশ বিদেশ থেকে ও প্রচুর পূরণাথী আসে। তাদের যাতে কোন অসুবিধা না হয় সেই দিকে প্রশাসনকে নজর রাখতে মূখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

বিভাগ