বড়জলার ৩ নম্বর ওয়ার্ডে উন্নয়নমূলক কাজ পরিদর্শনে মেয়র

Oct 02, 2026

বড়জলার ৩ নম্বর ওয়ার্ডে উন্নয়নমূলক কাজ পরিদর্শনে মেয়র

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ    আগরতলা পুর নিগমের মেয়র বড়জলা মণ্ডলের ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন। সাহাপাড়া, সবজি পাড়া ও দেশবন্ধু পাড়ায় রাস্তা, পেপার ব্লকিং ও ঢালাই রাস্তার কাজ খতিয়ে দেখার পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি।এদিন নতুন নগর বাজারের পরিকাঠামো উন্নয়ন নিয়েও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করা হয়। পাশাপাশি সাহাপাড়ায় একটি নতুন রাস্তার উদ্বোধন করেন মেয়র। এলাকার যোগাযোগ ব্যবস্থা ও নাগরিক পরিষেবার উন্নয়নে দ্রুত কাজ এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।পরিদর্শনে মেয়র-ইন-কাউন্সিলর জগদীশ দাশসহ পুর নিগমের আধিকারিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিভাগ