নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড স্ট্রে কিডস এবার গ্র্যামি অ্যাওয়ার্ডস পুরস্কারের জন্য গান জমা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে একই সিদ্ধান্ত জানিয়েছিল আরেক কে-পপ জায়ান্ট বিটিএস। এ নিয়ে ২০২৭ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডস ঘিরে বিতর্ক আরও জোরালো হলো। গত জুনে গ্র্যামি অ্যাওয়ার্ডসে ‘বেস্ট এশিয়ান পপ’ নামে নতুন একটি বিভাগ চালুর ঘোষণা দেয় গ্র্যামির আয়োজক রেকর্ডিং একাডেমি। এশিয়ার বাজারে তৈরি সংগীতের সঙ্গে সম্পর্কিত পপসংগীতে শৈল্পিক উৎকর্ষকে স্বীকৃতি দেওয়াই এ বিভাগের উদ্দেশ্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে এ ঘোষণার পর থেকেই সংগীতশিল্পীদের একাংশের সমালোচনা করছেন। ফলে গ্র্যামিতে এশীয় পপসংগীতের জন্য নতুন বিভাগ চালুর সিদ্ধান্তের বিরোধিতা আরও স্পষ্ট হলো। যদিও এ ধরনের বিতর্ক গ্র্যামিতে নতুন নয়। লাতিন সংগীতশিল্পীদের মধ্যেও ‘বেস্ট মিউজিকা উরবানা’র মতো নির্দিষ্ট বিভাগের ক্ষেত্রে একই ধরনের প্রশ্ন উঠেছে— আলাদা স্বীকৃতি কি প্রতিনিধিত্ব বাড়ায়, নাকি মূলধারা থেকে দূরত্ব তৈরি করে?এরই মধ্যে বিটিএস ও স্ট্রে কিডসের সিদ্ধান্তের প্রতি সমর্থনের জানিয়েছেন আরেক জনপ্রিয় কে-পপ ব্যান্ড এটিজের নেতা কিম হং-জুং। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিটিএসের অবস্থান তাকে ভাবিয়েছে এবং তিনি নিজেও বিষয়টি নিয়ে একইভাবে ভাবতে পারেন।জুলাইয়ে বিটিএসও জানায়, তারা কোনো বিভাগেই নিজেদের গান বিবেচনার জন্য জমা দেবে না। ব্যান্ডটির পক্ষ থেকে বলা হয়েছিল, তারা চায় তাদের সংগীতকে অঞ্চল বা ভাষার ভিত্তিতে শেয়ার না করে তার নিজস্ব পরিচয়ে শোনা ও ভালোবাসা হোক।