‘যুক্তরাষ্ট্র থেকে ইরানি কূটনীতিকদের বের করে দেওয়ার খবর মিথ্যা’

Oct 04, 2026

‘যুক্তরাষ্ট্র থেকে ইরানি কূটনীতিকদের বের করে দেওয়ার খবর মিথ্যা’

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্র থেকে ইরানি কূটনীতিকদের বের করে দেওয়া হয়েছে বলে যে দাবি করা হয়েছে, তা পুরোপুরি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক শেষে নির্ধারিত সময় অনুযায়ীই সব ইরানি কূটনীতিক দেশ ছেড়ে চলে গেছেন, একজন বাকি ছিলেন তিনিও রওনা দিয়েছেন। এর আগে মার্কিন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল যে, জাতিসংঘের ইরানি মিশনের সবাইকে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেওয়া হলেও দুই কূটনীতিক তা মানেননি।কূটনীতিকদের বের করে দেওয়ার এই অহংকারকে ‘হতাশা ও পরাজয়’ বলে মন্তব্য করেছেন আরাগচি। তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের এই আচরণ জাতিসংঘের স্বাগতিক দেশ হিসেবে তাদের নিয়ম ও দায়িত্বের পরিপন্থী। 

বিভাগ