ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা বাদ দিয়েছে: ট্রাম্প

Oct 04, 2026

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা বাদ দিয়েছে: ট্রাম্প

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা কার্যত বাদ দিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ওহাইও অঙ্গরাজ্যে এক র‌্যালিতে অংশ নিতে যাওয়ার আগে স্থানীয় সময় শনিবার (৩ সেপ্টেম্বর) তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে ঠেকানোই ছিল ইরানের সঙ্গে যুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্য।ট্রাম্প দাবি করেন, ‘তেলের দাম কমছে। বর্তমানে তেলের দাম কমেছে—এমনকি বাইডেন প্রশাসনের সময়ের চেয়েও কম। অথচ ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সে বিষয়ে তারা (বাইডেন প্রশাসন) কিছুই করেনি।’তিনি আরও যোগ করেন, ‘আপনারা জানেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা কার্যত পরিত্যাগ করেছে।’ ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এমন অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে তেহরান। গত মাসে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও এই অবস্থান পুনর্ব্যক্ত করেন।পেজেশকিয়ান বলেন, ধর্মীয় নিষেধাজ্ঞার কারণে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। পাশাপাশি তিনি আন্তর্জাতিক তদারকির মাধ্যমে তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কমিয়ে আনার প্রস্তাবও দেন।তবে ইরান তার শান্তিপূর্ণ বেসামরিক পারমাণবিক কর্মসূচির বিষয়ে কোনো আপস করবে না বা কাঠামোগত কোনো ছাড় দেবে না—যদি না যুক্তরাষ্ট্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়।

বিভাগ